গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা রোধে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় যানবাহনচালকদের দক্ষতা এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল সোমবার কর্মশালা অনুষ্ঠিত হয়।
একই দিন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক লোক অংশ নেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মশালায় দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, জেলায় জেলায় যানবাহনচালকদের প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করতে হবে। দুর্ঘটনা রোধে শুধু আইন থাকলেই চলবে না, আইনের প্রয়োগ করতে হবে। যারা সড়ক দুর্ঘটনায় মানুষ মারে, তাদের আইনের আওতায় আনতে হবে।