গাইবান্ধার এসপিকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোফাজ্জেল হোসেনকে নৌপুলিশে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে নতুন এসপি কাজে যোগ দেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে মোফাজ্জল হোসেনকে বদলি করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন পুলিশ সুপারের বদলি ও যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় তৎকালীন এসপি সাজিদ হোসেনকে ৯ জানুয়ারি বদলি করা হয়। ওই দিনই মোফাজ্জেল হোসেন এসপি হিসাবে গাইবান্ধায় যোগ দেন।