গাইবান্ধার পুলিশ সুপারকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। তিনি এপিবিএন-৬–এর অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. আশরাফুল ইসলাম গাইবান্ধার পুলিশ সুপার থাকার সময়ে সাঁওতালপল্লিতে হামলা ও ক্ষমতাসীন দলের সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ার ঘটনা ঘটে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এপিবিএন-৬–এর অধিনায়ক মো. জমশের আলীকে ঢাকা নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।