প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁওতালপল্লিতে হামলা ও সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ার পর গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে খাগড়াছড়ি বদলি করা হয়েছে। তিনি এপিবিএন-৬-এর অধিনায়কের দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এপিবিএন-৬-এর অধিনায়ক মো. জমশের আলীকে ঢাকা নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক