প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে জেলায় শীর্ষস্থান লাভ করেছে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়। এবার বিদ্যালয় থেকে ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মোট ২২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৫ জন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮২ জন, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন, গাইবান্ধা আহম্মেদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন এবং সুন্দরগঞ্জ আবদুল মজিদ বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।