প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ছয় আসামিকে নিয়ে তদন্ত প্রতিবেদন ২৮ ডিসেম্বর দাখিল করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিল করতে রাষ্ট্রপক্ষ দুই মাসের সময় চেয়ে আবেদন জানালে গতকাল রোববার ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও রেজিয়া সুলতানা। পরে জাহিদ ইমাম প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল ২৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইবুন্যাল আসামি রঞ্জু মিয়াকে সেফহোমে নিয়ে ৩১ অক্টোবর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
এই মামলায় অপর পাঁচ আসামি হলেন আবদুল জাব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান, আবদুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।