গাইবান্ধার ৯৮টি ইট ভাটার ৫৮টিই অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার ৯৮টি ইটভাটার মধ্যে ৫৮টিই অবৈধ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থানীয় প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এসব ভাটায় ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে অবশিষ্ট ৪০টির মধ্যে ৩৭টি ভাটার লাইসেন্স নবায়নের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এসব ভাটার অনুমোদন নবায়ন না করেই ইট পোড়ানো হচ্ছে।গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৯৮টি ইটভাটার মধ্যে সাদুল্যাপুরে ১৬, ফুলছড়িতে এক, গোবিন্দগঞ্জে ১৯, পলাশবাড়িতে ২৯, সুন্দরগঞ্জে ১১, সদরে ১৯ ও সাঘাটায় তিনটি ইটভাটা রয়েছে। চলতি মৌসুমে সব ভাটায় ইট পোড়ানো শুরু হয়েছে। এসব ভাটার মধ্যে ৫৮টির বৈধ কোনো কাগজপত্র নেই। অবশিষ্ট ৪০টি ইটভাটার মধ্যে ৩৭টির অনুমোদন নবায়নের মেয়াদ শেষ হলেও ১২ জানুয়ারি পর্যন্ত সেগুলোর অনুমোদন নবায়ন করা হয়নি।সূত্র আরও জানায়, ইটভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, আপত্তি নেই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদ, ভূমি কর পরিশোধের রসিদ ও জমির মালিকানা অথবা ভাড়ার চুক্তিপত্র, মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের সনদ জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করার নিয়ম রয়েছে। সব কাগজ ঠিক থাকলে জেলা প্রশাসন ভাটা স্থাপন ও ইট পোড়ানোর অনুমতি দিয়ে থাকে। এসব কাগজ না থাকায় ৫৮টি ইটভাটার অনুমোদন দেয়নি জেলা প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে পলাশবাড়ি উপজেলার মহদিপুর গ্রামের একটি ইটভাটার মালিক জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া ও ভ্যাট-ট্যাক্স দিতে অনেক টাকার প্রয়োজন। এ ছাড়া প্রকৃত খরচ ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উৎকোচ দিতে হয়।এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক জানান, অবৈধ ইটভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।