গাইবান্ধায় অশ্লীল নৃত্য জুয়া-হাউজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামের ফাঁকা কৃষিজমিতে সাত দিন ধরে যাত্রার নামে অশ্লীল নৃত্য চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি চলছে জুয়া। পুলিশকে মাসোহারা দিয়ে স্থানীয় সাংসদের ভাতিজা রোকন চৌধুরী এসব চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তালুক জামিরা গ্রামের কলেজছাত্র জাকির হোসেন বলেন, স্থানীয় প্রভাবশালীরা পুলিশকে মাসোহারা দিয়ে যাত্রা ও জুয়া চালাচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজেদার রহমান বলেন, সাংসদের লোকজন এসব চালাচ্ছেন।রোকন চৌধুরী বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। গোলজার রহমান নামে জনৈক ব্যক্তি এসব চালাচ্ছেন।’ তবে গোলজারের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বলেন, ‘সাংসদের আত্মীয় পরিচয় দিয়ে এসব চালালে আমরা কীভাবে বন্ধ করব। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রভাবশালীদের চাপে জুয়া-হাউজি বন্ধ করা যাচ্ছে না।’