গাইবান্ধায় অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজসংলগ্ন ভুট্টু মিয়া শহীদ মিনারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার, একটি শাটার গান, রিভলবারের যন্ত্রাংশ, বন্দুকের একটি গুলি ও থ্রি নট থ্রি রাইফেলের একটি গুলি উদ্ধার করা হয়েছে। থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে খননের সময় শ্রমিকেরা মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পরে খবর পেয়ে ফুলছড়ির বালাসীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।