গাইবান্ধায় ইজতেমা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার কাশিনাথ উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ফজরের নামাজের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হবে। এবার জেলার ২০ হাজারেরও বেশি মুসল্লি হাজির হবেন বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।
সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, নিরাপত্তার জন্য ইজতেমার মাঠে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক, জেলা পুলিশের একাধিক দল, র্যাব, গোয়েন্দা সংস্থার লোকজন ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্বে থাকবেন।
জেলা ইজতেমা আয়োজক কমিটির পক্ষে খুরশিদ বিন আতা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমায় স্থান সংকুলান না হওয়ায় গাইবান্ধাসহ দেশের ৩২টি জেলায় এ রকম জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। বয়ানে অংশ নেবেন তাবলিগ জামাতের মুরুব্বিরা।