গাইবান্ধায় ঈদ আনন্দ কনসার্টে আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই সংগীতপ্রিয় মানুষের ঢল নামতে থাকে। সন্ধ্যা হতে না হতেই দর্শক-শ্রোতায় ভরে যায় স্টেডিয়াম মাঠ। অন্য শিল্পীদের পাশাপাশি গাইবান্ধা শহরবাসীর মন জুড়াতে এবারের ঈদ আয়োজনে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা ব্যান্ড এলআরবির আইয়ুব বাচ্চু।
বিকেল পাঁচটার দিকে সংগীত পরিবেশন শুরু করেন গাইবান্ধার ব্যান্ড ছায়াপথের শিল্পীরা। ঢাকা থেকে আসা শিল্পীরাও মাঝে মাঝে গান গেয়ে শোনান। তাঁরা ঈদ আনন্দ কনসার্টে অসংখ্য গান পরিবেশন করেন। এরপর রাত আটটার দিকে মঞ্চে ওঠেন এলআরবির আইয়ুব বাচ্চু। তিনি একের পর এক গেয়ে শোনান জনপ্রিয় গান। ঈদ উপলক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা এই কনসার্টের আয়োজন করে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, তরুণ সমাজ ও ঈদে ঘরে ফেরা মানুষকে আনন্দ দিতেই এ আয়োজন।