গাইবান্ধায় এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকেরা ব্যালট ছিনতাই করে নৌকা মার্কায় ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনূর ইসলাম প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।