গাইবান্ধায় এনজিও কর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার শাখার মাঠকর্মী অঞ্জনা রানী (৩৫) গত বৃহস্পতিবার খুন হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার হবিবুল্যাপুরে। পুলিশ জানায়, অঞ্জনা উপজেলার ছত্রগাছা গ্রামে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে আর ফেরেননি। গতকাল শুক্রবার ওই গ্রামের খাইরুল ইসলামের বাড়িসংলগ্ন ডোবায় অঞ্জনা রানীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।