গাইবান্ধায় কাল সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের বাড়িতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে গাইবান্ধায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
আজ বুধবার ১৮-দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে আজ বেলা একটার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলার ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেওয়া হয়।
ওই সমাবেশে আনিসুজ্জামান খান কাল জেলায় সর্বাত্মক হরতাল সফল করতে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম, জোটের নেতা আবদুল মান্নান, শফিকুল ইসলাম প্রমুখ।