গাইবান্ধায় গ্রেপ্তার আল্লাহর দলের ২৪ সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন আল্লাহর দলের ২৪ সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। মুখ্য বিচারিক হাকিম মো. জালাল উদ্দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত শনিবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা সদর উপজেলার রথেরবাজার পশ্চিমপাড়া গ্রামের ময়েন উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় আল্লাহর দলের ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক গোলাম রব্বানী সন্ত্রাসবিরোধী আইনে আল্লাহর দলের ২৪ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।