গাইবান্ধায় চার গোয়েন্দা পুলিশকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট গ্রামে গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের চার সদস্যকে পিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে জনতা। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে শহরে নিয়ে আসে।আহত পুলিশ সদস্যরা হলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিছ, কনস্টেবল ওয়ারেছ আলী, আলতাফ হোসেন ও আবদুর রাজ্জাক। এর মধ্যে এএসআই আনিছ ও কনস্টেবল ওয়ারেছ আলীকে রাতে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।