গাইবান্ধায় ছিনতাই হওয়া গাড়ি ঘিওরে উদ্ধার, আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে উদ্ধার হয়েছে। এ ছাড়া গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।গত শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহসড়কের তরা এলাকা থেকে ছিনতাই করা গাড়িটি উদ্ধার হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাকির হোসেন (৩৬), গাইবান্ধার হাসানুর রহমান (৩২), মিন্টু চন্দ্র (২২), গাজীপুরের মামুনুর রশীদ (৩৫) ও বগুড়ার জিয়াউর রহমান (৩০)।