গাইবান্ধায় ছয়টি গ্রাম প্লাবিত ২ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও সাঘাটা উপজেলায় অবনতি হয়েছে। এদিকে শনিবার রাতে সাঘাটা উপজেলার কুমারপাড়া গ্রামের খালেদা আক্তারের মেয়ে খুশি খাতুন (৪) ও পাতিলবাড়ী গ্রামের আবদুর রশিদের ছেলে রুহেল মিয়া (৬) বন্যার পানিতে ডুবে মারা গেছে। গতকাল রোববার সাঘাটা পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৯ সে.মি. ওপর দিয়ে বইছিল।শনিবার রাতে যমুনা নদীর পানির চাপে সাঘাটার চিনিরপটল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিস্তীর্ণ অংশ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। সাঘাটা বন্দরের সঙ্গে ওই সব এলাকার মানুষের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া সাঘাটা সদর ইউনিয়নের সাতালিয়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। ৪৮ ঘণ্টায় ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।