গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামে গত মঙ্গলবার জমি নিয়ে সংঘর্ষে আবদুল বাকী (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। এই ঘটনায় গতকাল বুধবার সকালে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।