গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামে গত মঙ্গলবার জমি নিয়ে সংঘর্ষে আবদুল বাকী (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। এই ঘটনায় গতকাল বুধবার সকালে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সিরাজ মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে সিরাজ মিয়ার লোকজন ওই জমির পাট খেতের আগাছা পরিষ্কার করতে যায়। এতে রফিকুল ইসলামের লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সিরাজ মিয়ার পক্ষের আবদুল বাকীসহ উভয়পক্ষের চারজন আহত হয়। আহতদের মধ্যে আবদুল বাকীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। আবদুল বাকীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গতকাল সিরাজের লোকজন রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।