গাইবান্ধায় টেবিল টেনিস লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার থেকে নাহিদ কটন টেবিল টেনিস লিগ শুরু হয়েছে।
গতকাল উদ্বোধনী খেলায় গাইবান্ধা জিকেএসপি ক্লাব ৫-০ সেটে টেবিল টেনিস সংস্থাকে ও গোরস্থানপাড়া ক্রীড়া চক্র ৩-১ সেটে ঘাঘট ক্রীড়া চক্রকে এবং কিশলয় ক্রীড়া চক্র ৩-২ সেটে এপিআই ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। জেলা প্রশাসক মো. এহছানে এলাহী খেলার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলায় জেলার ১৫টি ক্লাবসহ পুরুষ, বালক ও বালিকা বিভাগে শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। এর আগে টেবিল টেনিস উপ-উপরিষদ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হাসনাত প্রমুখ।