গাইবান্ধায় ট্রলির চাপায় কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শোলাগাড়ি এলাকায় আখবোঝাই ট্রলির চাপায় আবদুল কাফি (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল কাফির বাড়ি কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে গোবিন্দগঞ্জ শহর থেকে রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন কাফি। পথে কোচাশহর শোলাগাড়ি এলাকায় মহিমাগঞ্জের আখবাহী একটি ট্রলি রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাফি নিহত হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।