গাইবান্ধায় ট্রাক্টর চাপায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শহরের অদূরে জগতরায় গোপালপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার ট্রাক্টরের চাপায় আছিয়া বেগম (৬০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জগতরায় গোপালপুর গ্রামের আকবর আলীর স্ত্রী আছিয়া বেগম গতকাল বিকেল তিনটার দিকে গাইবান্ধা-নাকইহাট-গোবিন্দগঞ্জ সড়ক ধরে এলাকার আরেক বাড়িতে যাচ্ছিলেন। তিনি জগতরায় গোপালপুর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক্টর (স্থানীয়ভাবে কাঁকড়া নামে পরিচিত) তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি রাজিউর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।