গাইবান্ধায় ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রেলপথে রামসাগর ট্রেনটি আবার চালুর দাবিতে গাইবান্ধার বিভিন্ন শ্রেণী-পেশার তিন হাজার মানুষের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। জেলা মানবাধিকার কমিশন গাইবান্ধা রেলস্টেশন মাস্টারের মাধ্যমে গতকাল রোববার স্মারকলিপিতে পাঠায়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ট্রেনটি বোনারপাড়া-দিনাজপুর রেলপথের বোনারপাড়া রেলস্টেশন থেকে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। ২০১১ সালের জুলাইয়ে এটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এটি সকালে গাইবান্ধা থেকে ছেড়ে গেলে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুরে পৌঁছাত। গাইবান্ধা থেকে দিনাজপুরের ভাড়া ৩০ টাকা। বাসযোগে একই সময়ে গাইবান্ধা থেকে দিনাজপুর যেতে ২০০ টাকা ভাড়া দিতে হয়। এ ছাড়া গাইবান্ধা থেকে দিনাজপুরে যাতায়াতের পর্যাপ্ত বাস নেই। পাশাপাশি উত্তরাঞ্চলের অন্যতম চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী নিয়ে যেতে পারে না, তাদের জন্য ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আনিস মোস্তফা জানান, ট্রেনটি জরুরি ভিত্তিতে চালু করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।