গাইবান্ধায় ডেপুটি স্পিকারকে গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল, ফুলের নৌকা, ক্রেস্ট ও মানপত্র উপহার দেন ডেপুটি স্পিকারকে। পরে গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগমের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে ফজলে রাব্বী ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদরুল কবির, মোজামেঞ্চল হক, আমিনুল ইসলাম, পৌর মেয়র শামছুল আলম প্রমুখ।
ফজলে রাব্বী বলেন, এই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। সুতরাং মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রশ্নই আসে না।
ডেপুটি স্পিকার বলেন, জামায়াত উগ্র ও জঙ্গিবাদী সংগঠন। সে কারণেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। সুতরাং রাজনীতি করতে পারলেও ওই দলটি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।