গাইবান্ধায় তরুণী বগুড়ায় তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নিশিন্দারা এলাকার একটি বাঁশঝাড় থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খোকন নামের এক যুবকের লাশ উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বুধবার রাতের যেকোনো সময় ওই যুবককে বাঁশঝাড়ে নিয়ে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চতরের বিল গ্রামের ধানি জমি থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণ করে হত্যার পর লাশ জমিতে পুঁতে রাখা হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি।