গাইবান্ধায় দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-সাঘাটা সড়কের মহিমাগঞ্জের বাঙ্গালী সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় গতকাল শনিবার দুপুর থেকে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। জানা গেছে, তিন বছর আগে বাঙ্গালী নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়। গতকাল দুপুরে বাঙ্গালী নদীর পানির চাপে পূর্ব পাশের সংযোগ সড়কের বেশির ভাগ অংশ হঠাৎ নদীগর্ভে বিলীন হয়ে যায়।