গাইবান্ধায় দুই থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ও সাঘাটা থানার ওসি ছকির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে শনিবার পুলিশ সুপার কার্যালয়ের এক জরুরি বার্তায় এ আদেশ দেওয়া হয়। পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সাঘাটার ওসি ছকির উদ্দীনকে কোর্টে বদলি ও সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইমামকে পুলিশ লাইনে রাখা হয়েছে।বিভিন্ন সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ ও সাঘাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে। দুই কর্মকর্তার অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সভা, সমাবেশ হয়ে আসছিল।