গাইবান্ধায় দেড় মাসে নিউমোনিয়ায় ২৬ শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলায় নিউমোনিয়ায় গত দেড় মাসে ২৬টি শিশু মারা গেছে এবং দুই শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। চিকিৎসকেরা জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে দিনে গরম ও রাতে শীত পড়ায় শিশুরা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে।গাইবান্ধা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ায়া আক্রান্ত ১৫ ও চলতি মাসে ১১ শিশু মারা যায়। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১৫-২০টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু হানিফ বলেন, হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীদের চাপ বেশি। প্রতিদিনই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সিভিল সার্জন আহাদ আলী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।