গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর এলাকায় গতকাল রোববার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ধানের বস্তা ফেলে সড়ক অবরোধ করে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখা। এ সময় শতাধিক কৃষক সড়কে বসে অবরোধে অংশ নেন। প্রতিমণ ধানের দাম ৮৫০ টাকায় নির্ধারণের দাবিতে কৃষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।পরে এক সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ, সম্পাদক ছাদেকুল ইসলাম, মিহির ঘোষ, সন্তোষ বর্মণ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।বক্তারা প্রতিমণ ধান ৮৫০ টাকায় নির্ধারণের দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার নিজেকে কৃষকবান্ধব সরকার বলে দাবি করছে। কিন্তু বাস্তবে সরকার কৃষকবান্ধব নয়। সরকার সার, তেল, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে উৎপাদন খরচ বেড়েছে। এ হিসেবে প্রতিমণ ধান ৮৫০ টাকা হওয়া দরকার ছিল। তা না করে সরকার প্রতিমণ ৭২০ টাকা নির্ধারণ করে কৃষকদের পথে বসানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য দাবিদিনাজপুর অফিস জানায়, দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দশমাইল মোড়ে গতকাল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে আঞ্চলিক কৃষক সমাবেশ হয়েছে। এতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার পাঁচ শতাধিক কৃষক যোগ দেন।সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলতাফ হোসাইন।কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলতাফ হোসাইন বলেন, সঠিক দাম না পাওয়ার কারণে ধান, গম, আলু, ভুট্টা এমনকি পেঁয়াজ ও রসুনচাষিদের অস্তিত্ব আজ বিপন্ন।