গাইবান্ধায় নাগরিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ঠাকুরডাঙ্গি এলাকায় গতকাল শনিবার সকালে ‘তিস্তা নদী ও তিস্তাপাড়ের জীবন’ শীর্ষক এক গ্রামীণ নাগরিক সভা হয়েছে। ইন্টারন্যাশনাল বিভারস, ব্লু প্লানেট ইনশিয়েটিভ, বাপা, সলিডারিটি ও রিভারাইন পিপল নামের পাঁচটি সংগঠন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খোরশেদ প্রামাণিক। বক্তব্য দেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ, ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় পরিষদের সদস্য আবদুল করিম, স্থানীয় স্কুলশিক্ষক শরিয়ত উল্লাহ, সমাজকর্মী সামিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভারাইন পিপলের সদস্য রিপন মিয়া।