গাইবান্ধা শহরের পৌর পার্কের বিজয়স্তম্ভ চত্বরে গতকাল শনিবার সন্ধ্যায় দশম আঞ্চলিক মানবাধিকার নাট্য উৎসব হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এর আয়োজন করে। বিকেলে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল আলম।
এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এম আবদুস সালাম, মোতাহার আখন্দ, আলম মিয়া প্রমুখ। শেষে গণসংগীত, বাউল গান ও নাটক মঞ্চস্থ হয়। উৎসবে ছয়টি নাটিকা মঞ্চস্থ হয়।
গণশিল্পী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ গণশিল্পী সংস্থা গাইবান্ধা আঞ্চলিক শাখার প্রথম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে গতকাল স্থানীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার জেলা সভাপতি প্রমদা রঞ্জন পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিউদ্দিন চিশতি, মমতাজুর রহমান, রেবতী বর্মন, দেলোয়ার হোসেন, মাহমুদুল গনি প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।