গাইবান্ধায় নৌকার প্রার্থীকে সমর্থন মহাজোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবিরকে সমর্থন দিয়েছে মহাজোট। গতকাল রোববার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে জেলা মহাজোটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ-শামস-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা মহাজোটের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি ফরহাদ আবদুল্যাহ হারুন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মারুফ, জেলা ন্যাপ সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, মেয়র প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির প্রমুখ।