গাইবান্ধায় নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের একটি বিপণিকেন্দ্রের নৈশপ্রহরী মতিলাল দাস (৪৫) খুন হয়েছেন। স্থানীয় লোকজন গতকাল সোমবার সকালে তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। ধারালো কোনো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গত রোববার রাতে তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। তাঁর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে।