গাইবান্ধায় পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য যৌথভাবে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল থেকে গাইবান্ধার বিভিন্ন রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। গত রোববার গাইবান্ধার পরিবহন মালিক আবদুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলে জেলা মোটর মালিক সমিতির সম্পাদক নান্নু মিয়া জানান।