গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মহদীপুর ইউনিয়নের পেপুলীজোর গ্রামে আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশু দুটি হলো পেপুলীজোর গ্রামের আবেদ আলীর ছেলে আরেফিন মিয়া (১১) ও একই গ্রামের রশিদুল মিয়ার মেয়ে রুখসানা খাতুন (৯)।
মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, আরেফিন ও রুখসানা দুপুরে বাড়ির কাছাকাছি মাঠ থেকে একটি জলাশয়ের ধার দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় রুখসানা পা পিছলে ওই জলাশয়ে পড়ে যায়। তাকে উদ্ধার করতে আরেফিন ওই জলাশয়ে নামে। এ সময় দুজনই জড়াজড়ি অবস্থায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।