গাইবান্ধায় প্রতিবেশীর ছুরিকাঘাতে বাবা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রায়পাড়া গ্রামে গত রোববার প্রতিবেশীর ছুরিকাঘাতে মারা গেছেন প্রফুল্ল চন্দ্র রায় (৫০) ও তাঁর ছেলে পরিমল চন্দ্র রায় (২৭)।পুলিশ জানায়, প্রফুল্ল ও পরিমল বাড়ির উঠানের কলাগাছ পরিচর্যা করতে গেলে গাছের মালিকানা দাবি করে বাধা দেন একই গ্রামের শশী চন্দ্র রায়। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শশী চন্দ্র পরিমলের পিঠে ছুরিকাঘাত করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে প্রফুল্লের বুকেও ছুরিকাঘাত করা হয়। পরিমল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান প্রফুল্ল। পুলিশ রোববার রাতেই শশী চন্দ্রকে গ্রেপ্তার করেছে। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, নিহত প্রফুল্লের ছেলে বিপুল চন্দ্র রায় রোববার রাতে থানায় হত্যা মামলা করেছেন।