গাইবান্ধায় বাস উল্টে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজারের কাছে আজ সোমবার বিকেলে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার বিকেলে ঢাকা থেকে রংপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।