গাইবান্ধায় বাড়ির ছাদ ধসে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভরতখালী ইউনিয়নের উত্তর উল্লা গ্রামে নির্মাণাধীন বাড়ির গেটের ছাদ ধসে হাকিম মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভরতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আজাদের ভাষ্য, হাকিম তাঁর নিজ বাড়ির নির্মাণাধীন একটি গেটের ছাদের সাটারিংয়ের কাঠ সরাচ্ছিলেন। এ সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। হাকিম ছাদের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।