গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাটে হয়রান মানুষ
গাইবান্ধা শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিংয়ে গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে। বিদ্যুতের অভাবে সময়মতো সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে গেছে।
শহরের ডিবি রোডের ব্যবসায়ী নুর মোহামঞ্চদ বলেন, এখানে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা ও আশপাশের গ্রামাঞ্চলে একটানা ছয় থেকে নয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তিনি আরও বলেন, ‘আশপাশের জেলাগুলোতে আত্মীয়স্বজনদের কাছে খোঁজ নিয়ে দেখেছি, এখানকার মতো লোডশেডিং কোথাও হচ্ছে না।’
গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের সেচপাম্প মালিক মোস্তাফিজার রহমান জানান, দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। আর থাকলেও লো-ভোল্টেজের কারণে সেচপাম্প চলে না। অথচ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু আসাদ প্রামাণিক বলেন, এ সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রকৌশলী।