গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তলসিম মিয়া (৪০) ও তাঁর চাচাতো বোন মর্জিনা বেগম (৩০)।

দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবীর বলেন, আজ সকালে তসলিম ও মর্জিনা বাড়ি-সংলগ্ন জমিতে ধান কাটতে যায়। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।