গাইবান্ধায় ব্যবসায়ীর ওপর হামলার বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা শহরের ব্যবসায়ী সাইফুল ইসলামকে মারধর, হামলার বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মৌনমিছিল বের হয়। সাঘাটা বাজার বণিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে।পরে সাঘাটা চৌরাস্তা মোড় চত্বরে বণিক সমিতির সভাপতি সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বণিক সমিতির সম্পাদক গৌতম চন্দ্র, সমাজসেবক শাহনেওয়াজ মণ্ডল, সামছুল হুদা প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।৭ আগস্ট ব্যবসায়ী সাইফুলের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।