গাইবান্ধায় ব্যাংক ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গাইবান্ধার ধর্মপুর শাখায় শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ব্যাংকের এ শাখার নৈশ প্রহরী আব্দুস সামাদকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে। ডাকাতেরা রাত দুইটার দিকে ব্যাংকের ভবনের টিনের চাল কেটে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ চার লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।