গাইবান্ধায় ব্যালট পেপার ও বাক্সে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ব্যালট পেপার ও বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাল ৫ জানুয়ারি ভোট উপলক্ষে উপজেলা সদর থেকে আজ বিকেলে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভটভটিতে করে কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল।ওই ভটভটিতে পুলিশ ও আনসার সদস্যরাও ছিলেন।ভটভটিটি উপজেলার মহিপুর বাজারে পৌঁছালে শতাধিক লোক এসে তা আটকে দেয়।পরে তারা ভটভটি থেকে ভোটের ব্যালট বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্রে আগুন দিয়ে পালিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে।এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।