গাইবান্ধায় ভাগনের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি গ্রামে গতকাল মঙ্গলবার সকালে ভাগনের ছুরিকাঘাতে মামা দেওয়ান আলী নিহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছাপড়হাটি গ্রামের দেওয়ান আলীর (৭০) সঙ্গে তাঁর ভাগনে সাপান আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে সাপান আলী ও তাঁর ছেলে আজিত, অফিজল ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দেওয়ান আলীর বাড়িতে হামলা চালান। এতে বাধা দিলে তাঁরা দেওয়ান আলীকে মারধর ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, নিহতের ছেলে দুদু মিয়া বাদী হয়ে সাপান আলীসহ সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।