গাইবান্ধায় মাটিচাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় গতকাল সোমবার দুপুরে মাটিচাপায় বাজিত উদ্দিন (৪০) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাদুল্যাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাজিত উদ্দিন ও অন্যান্য শ্রমিক প্রতিদিনের মতো ঢোলভাঙ্গা এলাকায় মহদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতারুজ্জামান চৌধুরীর মালিকাধীন প্রাপ্তি ইটভাটায় মাটি কাটার কাজ করতে যান। দুপুরে একপর্যায়ে উঁচু ঢিবি (মাটির স্তূপ) ভেঙে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে সুজা মিয়া নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।