গাইবান্ধায় রেলে নাশকতায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় গাইবান্ধার বুরুঙ্গিতে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত পয়ে পড়ে যায়। এতে মারা যান চারজন। এ ঘটনার পর থেকে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সোয়েল রানা, বগুড়া

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় বুরুঙ্গি নামক স্থানে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয়। এরপর সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম (২২) ও দুলু মিয়া (২৫) নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল চারজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় গাইবান্ধার বুরুঙ্গিতে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত পয়ে পড়ে যায়। এতে মারা যান চারজন। এ ঘটনার পর থেকে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সোয়েল রানা, বগুড়া
রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় গাইবান্ধার বুরুঙ্গিতে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত পয়ে পড়ে যায়। এতে মারা যান চারজন। এ ঘটনার পর থেকে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সোয়েল রানা, বগুড়া

বোনারপাড়া রেলস্টেশন মাস্টার প্রসেন কুমার মণ্ডল জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী (২২ ডাউন মেইল) পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি রাত দেড়টার দিকে বুরুঙ্গিতে পৌঁছে। দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এত তিনজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর থেকে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং গাইবান্ধা, রংপুর ও বগুড়ার সোনাতোলা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকার্যক্রম চালাচ্ছিল।