প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারি গ্রামের একটি পুকুর থেকে গতকাল সোমবার হামিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হামিদুলের বাড়ি উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায়। পুলিশ জানায়, কয়েক বছর আগে ধুমাইটারি গ্রামের আজাহার আলীর মেয়ের সঙ্গে হামিদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে হামিদুল শ্বশুরবাড়িতে থাকতেন। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়িসংলগ্ন পুকুরে হামিদুলের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।