গাইবান্ধায় লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডশেডিং বন্ধের দাবিতে আজ গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করেছে বাসিন্দারা। ছবি: শাহাবুল শাহীন
লোডশেডিং বন্ধের দাবিতে আজ গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করেছে বাসিন্দারা। ছবি: শাহাবুল শাহীন

ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডে আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ দিন ধরে সীমাহীন বিদ্যুিবভ্রাটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুতের অভাবে কৃষকেরা জমিতে সময়মতো সেচ দিতে পারছেন না। শহরে দিনে ১০-১২ ঘণ্টা ও গ্রামাঞ্চলে ১৫-১৬ ঘণ্টা বিদ্যুত্ থাকে না। কিন্তু শহরের আশপাশের জেলায় গাইবান্ধার মতো বিদ্যুিবভ্রাট ও লোডশেডিং নেই। বক্তারা আরও বলেন, অবিলম্বে লোডশেডিং কমিয়ে বিদ্যুিবভ্রাট বন্ধ করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
এ ব্যাপারে গাইবান্ধা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু আসাদ প্রামাণিক বলেছেন, গাইবান্ধা বিতরণ বিভাগের কন্ট্রোল রুমের পাওয়ার ট্রান্সফরমারটি অনেক দিনের। এ কারণে এটি ধারণক্ষমতা অনুযায়ী বিদ্যুতের প্রয়োজনীয় লোড সংরক্ষণ করতে পারছে না। এর ফলে বিদ্যুিবভ্রাট নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তার পরও জেলার ছয়টি ফিডারে পর্যায়ক্রমে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি শাহ শরিফুল ইসলাম, গাইবান্ধা নাগরিক পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জি এম চৌধুরী, সুজন প্রসাদ, রুবেল মিয়া প্রমুখ।