গাইবান্ধায় লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়েছে। জেলা শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে সচেতন গাইবান্ধাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, গাইবান্ধা নাগরিক পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জি এম চৌধুরী, সুজন প্রসাদ, রুবেল মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ দিন ধরে সীমাহীন বিদ্যুৎবিভ্রাটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।